বিআরবির যুগপূর্তি উদযাপন

সময়ের আলো ডেস্ক

বিবিধ

স্বাস্থ্য সেবায় এক যুগ পূর্ণ করল রাজধানীর পান্থপথে অবস্থিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিআরবি হসপিটালস লিমিটেড। মঙ্গলবার (২১শে এপ্রিল) জাঁকজমকপূর্ণ ও

2026-04-22T18:58:10+00:00
2026-04-22T19:00:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
বিআরবির যুগপূর্তি উদযাপন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:৫৮ পিএম 
ফিতা কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্ভোধন করেন অতিথিরা। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য সেবায় এক যুগ পূর্ণ করল রাজধানীর পান্থপথে অবস্থিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিআরবি হসপিটালস লিমিটেড। মঙ্গলবার (২১শে এপ্রিল) জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে হসপাতালটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের পরিচালক মো. শামসুর রহমান।

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ১২ বছরে বিআরবি হসপিটাল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। আগামী দিনেও এই মানসম্মত সেবার ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, এক যুগ পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ‘বিআরবি হসপিটাল সেবা সপ্তাহ ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে, যা চলবে আগামী ২৭ শে এপ্রিল পর্যন্ত। 

কর্তৃপক্ষ জানিয়েছে, সেবা সপ্তাহে রেডিওলজি বিভাগের সব পরীক্ষার উপর ২৫ শতাংশ এবং প্যাথলজি টেস্টে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করা হবে। 


বিস্তারিত জানতে হাসপাতালের ১০৬৪৭ এই নাম্বারে কল অথবা www.brbhospital.com সাইটে ভিজিট করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিআরবি হসপিটালের বিভিন্ন বিভাগের কনসালটেন্ট, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   এক যুগ  পূর্তি  বিআরবি হসপিটালস লিমিটেড 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: