কুয়েতে প্রবেশে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে প্রবেশে সমস্যায় পড়া বিদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।বাংলাদেশিসহ বৈধ

2026-04-22T21:14:58+00:00
2026-04-22T21:15:50+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
কুয়েতে প্রবেশে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:১৪ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ৯:১৫ পিএম  (ভিজিট : ২১)
কুয়েতে বাংলাদেশি দূতাবাস। সংগৃহীত ছবি
উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে প্রবেশে সমস্যায় পড়া বিদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। 

বাংলাদেশিসহ বৈধ সিভিল আইডিধারী ও বিভিন্ন ধরনের ভিসাপ্রাপ্তদের বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি ছয় মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং বর্তমান পরিস্থিতির কারণে ফিরতে পারছেন না, তাদের জন্য তিন মাস মেয়াদি ইলেকট্রনিক লিভ পারমিট চালু করা হয়েছে। এই সুবিধা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এর মাধ্যমে তাদের সিভিল আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা যাবে। এ লক্ষ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ইতোমধ্যে সমন্বয় করা হয়েছে।


একইভাবে, বেসরকারি খাতের চাকরি, গৃহকর্ম বা পারিবারিক পুনর্মিলনসহ বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসাধারী বিদেশিরা বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারলে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে প্রযোজ্য বিধি অনুসরণ করে নতুন করে প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ইস্যু পুনরায় শুরু হলে এ নির্দেশনা কার্যকর হবে।

সংশ্লিষ্টদের অবগতির জন্য কুয়েত সরকারের এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   কুয়েত  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: