ও’রুর্কের তোপে ধুঁকছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

খেলা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে অঘোষিত ফাইনালে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। কিউই পেসার উইলিয়াম ও’রুর্কের গতি আর

2026-04-23T12:12:15+00:00
2026-04-23T12:12:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
ও’রুর্কের তোপে ধুঁকছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ২৪)
সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে অঘোষিত ফাইনালে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। কিউই পেসার উইলিয়াম ও’রুর্কের গতি আর বাউন্সে দিশেহারা হয়ে মাত্র ৪৬ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার সাইফ হাসান উইকেটকিপার টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। সিরিজে তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ৫৭, ৮ ও ০ রান। তার বিদায়ে চাপে পড়া দলের হাল ধরতে তিনে নামেন সৌম্য সরকার। 

ও’রুর্কের করা তৃতীয় ওভারে প্লেড অন হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ হাসান তামিম। ৫ বলে মাত্র ১ রান করেন তিনি। এরপর ক্রিজে আসা নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন সৌম্য সরকার। ২৬ বলে ১৮ রানের ইনিংসে দুটি নান্দনিক চার মারলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। ৯ম ওভারে সেই ও’রুর্কের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হন সৌম্য। বাংলাদেশের রান তখন ৯ ওভারে ৩ উইকেটে ৪৬।

এখন পর্যন্ত কিউই বোলারদের মধ্যে ও’রুর্ক একাই ধস নামিয়েছেন টাইটানদের ইনিংসে। নিজের করা ৫ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। অন্য প্রান্তে নাথান স্মিথও কিপটে বোলিংয়ে স্বাগতিক ব্যাটারদের ওপর চাপ বজায় রেখেছেন। বর্তমানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন লিটন দাস। 

সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান এবং সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। 

বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ:
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।

/কহু



  বিষয়:   বাংলাদেশ  নিউজিল্যান্ড  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: