বিধবা নারীর জমি দখল, মামলা করে নিজেই রায় মানছেন না বাদী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আদালতের নির্দেশ অমান্য করে জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মামলার বাদী মো. ইউনুস

2026-04-24T18:46:16+00:00
2026-04-24T18:46:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বিধবা নারীর জমি দখল, মামলা করে নিজেই রায় মানছেন না বাদী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম 
৪৪ ধারা জারিকৃত জমি। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আদালতের নির্দেশ অমান্য করে জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মামলার বাদী মো. ইউনুস আলী (৪৫) ও তার বড়ভাই মো. নুরুল ইসলামের (৬৮) বিরুদ্ধে। এতে শামসুন্নাহার বেগম (৪৭) নামের এক বিধবা নারী চরম ভোগান্তিতে পড়েছেন।

ঘটনাটি উপজেলার রামজীবন ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকায়। 

ভুক্তভোগী শামসুন্নাহার ওই এলাকার মৃত শফিউল আলমের স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত ইউনুস আলী নিজপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ইউনুস আলী ও তার সহযোগীরা শামসুন্নাহার বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বর্তমানে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি আছে।

অভিযোগ রয়েছে, আদালতের এ নির্দেশ অমান্য করে গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে ইউনুস আলী ও নুরুল ইসলামসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে জমিতে প্রবেশ করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ শুরু করেন। এ সময় বাধা দিলে শামসুন্নাহার বেগম ও তার পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


সরেজমিনে দেখা যায়, জমিতে বাঁশের খুঁটি পুঁতে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে। এমনকি সেখানে চুলা বসিয়ে আগুন জ্বালানো হচ্ছে, যা পাশের একটি কাঁঠাল গাছের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

শামসুন্নাহার বলেন, ১৯৯১ সালে জমিটি কিনে তখন থেকেই ভোগদখলে আছি। হঠাৎ করে তারা মালিকানা দাবি করে মামলা করে। বর্তমানে ১৪৪ ধারা জারি থাকায় আমরা জমিতে যাইনি। কিন্তু তারাই আইন অমান্য করে দখলের চেষ্টা করছে। আমি একজন অসহায় বিধবা, আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত মো. ইউনুস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   সুন্দরগঞ্জ  গাইবান্ধা  বিধবা নারী  জমি দখল  মামলা  রায়  বাদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: