ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের স্থায়ী অবসান ও শান্তি চুক্তি হলে হরমুজ প্রণালীতে মাইন অপসারণে অংশ নেওয়ার কথা জানিয়েছে জার্মানি। শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দেশটির নৌবাহিনীর মাইনসুইপার জাহাজ ‘ফুলদা’ আগামী কয়েক দিনের মধ্যে ভূমধ্যসাগরে মোতায়েন করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় গঠিত আন্তর্জাতিক জোটে গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান অবদান রাখা।
তিনি আরও জানান, প্রায় ৪৫ জন নাবিক নিয়ে জাহাজটি মোতায়েন থাকবে। তবে হরমুজ প্রণালীতে সরাসরি মিশনে অংশ নেওয়ার জন্য প্রয়োজন হবে সংঘাতের স্থায়ী অবসান এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন।
এদিকে, তুরস্কও জানিয়েছে, যুদ্ধ শেষ হলে তারা হরমুজ প্রণালীতে মাইন অপসারণ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী।
/কহু