মাতারবাড়ীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু

কক্সবাজার সংবাদদাতা

জাতীয়

কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আবারও পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ) মুহাম্মদ

2026-04-26T19:27:13+00:00
2026-04-26T21:28:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মাতারবাড়ীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:২৭ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ৯:২৮ পিএম
মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত
কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আবারও পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ) মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ছুটির দিন বিশেষ করে শুক্রবার কেন্দ্রে ছোটোখাটো কারিগরি কাজ সম্পন্ন করা হয়। এ সময় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে কমানো হয়ে থাকে। সাম্প্রতিক উৎপাদন কমানো ছিল টেকনিক্যাল কার্যক্রমের অংশ।

তিনি আরও জানান, গতকাল রাত থেকে পিক আওয়ারে কেন্দ্রটির উৎপাদন পূর্ণমাত্রায় চালু করা হয়েছে। এখন দুটি ইউনিট থেকে ১ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সাইফুর রহমান বলেন, কেন্দ্রটি বর্তমানে ফুল লোডে উৎপাদনে রয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে এই সপ্তাহজুড়ে উৎপাদন স্বাভাবিক থাকবে।


উল্লেখ্য, কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে নির্মিত কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। জাপানের সহায়তায় গড়ে ওঠা কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা প্রায় ১২০০ মেগাওয়াট। এখানে দুটি ইউনিটের প্রতিটির সক্ষমতা প্রায় ৬০০ মেগাওয়াট।

এফআর


  বিষয়:   কক্সবাজার  মাতারবাড়ী  কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র  বিদ্যুৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: