নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

খেলা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই শেষে এবার টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম

2026-04-27T13:46:20+00:00
2026-04-27T13:53:38+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:৪৬ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ১:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই শেষে এবার টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

সোমবার (২৭ এপ্রিল) ম্যাচে নিউজিল্যান্ড শিবিরে বড় রদবদল এসেছে। কিউইদের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম গতকাল অনুশীলনের সময় পায়ে চোট পাওয়ায় আজকের একাদশে নেই। তার অনুপস্থিতিতে দলটির নেতৃত্বের ভার পড়েছে ব্যাটসম্যান নিক কেলির ওপর। মাত্র ৫টি টি-টুয়েন্টি খেলা কেলির জন্য অধিনায়ক হিসেবে এটিই প্রথম পরীক্ষা।

এদিকে চট্টগ্রামের আবহওয়া নিয়ে কিছুটা শঙ্কা কাজ করছে। গতকাল রাত ও আজ সকালে ভারী বৃষ্টিপাত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠেছিল। তবে টসের ঠিক আগ মুহূর্তে আকাশ আবারও মেঘলা হয়ে উঠেছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি এই মাঠেই জিতেছিল বাংলাদেশ, তাই একই ভেন্যুতে টি-টুয়েন্টি সিরিজের শুভ সূচনার লক্ষ্য নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

নিউজিল্যান্ড একাদশ:
টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

/কহু


  বিষয়:   নিউজিল্যান্ড  টস  বোলিং  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: