বিমানবন্দর এলাকায় বেবিচকে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা বিমানবন্দরে অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে

2026-04-27T17:49:05+00:00
2026-04-27T17:49:05+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
বিমানবন্দর এলাকায় বেবিচকে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা বিমানবন্দরে অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
আরও পড়ুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে আগুনের খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে তবে এর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক পর্যায়ে আগুনের বিস্তার সীমিত রাখার চেষ্টা চলছে। ঘটনাস্থলে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এএডি/
  বিষয়:   বিমানবন্দর  বেবিচক  ভবন  আগুন  নিয়ন্ত্রণ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: