রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

চাপের ম্যাচে ধৈর্য আর সঠিক সময়ে জুটি- এই দুই সমীকরণ মিলিয়েই দুর্দান্ত এক জয় তুলে নিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

2026-04-27T18:00:32+00:00
2026-04-27T18:00:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:০০ পিএম 
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
চাপের ম্যাচে ধৈর্য আর সঠিক সময়ে জুটি- এই দুই সমীকরণ মিলিয়েই দুর্দান্ত এক জয় তুলে নিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ছন্দ হারালেও শেষদিকে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই জয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে এত বড় লক্ষ্য কখনও সফলভাবে তাড়া করতে পারেনি টাইগাররা।

চট্টগ্রামের ম্যাচে শুরুটা ছিল একেবারেই ধীরগতির। ওপেনিং জুটিতে রান এলেও গতি ছিল কম, ফলে পাওয়ারপ্লে শেষে চাপ বাড়তে থাকে। দ্রুত তিন উইকেট হারিয়ে মাঝপথে কিছুটা বিপাকে পড়ে দল। অধিনায়ক লিটন কুমার দাসও ইনিংস বড় করতে পারেননি।
আরও পড়ুন

তবে ম্যাচের মোড় ঘুরে যায় মাঝের ওভারগুলোতে। চতুর্থ উইকেট জুটিতে আসে প্রয়োজনীয় স্থিরতা, যা রান তাড়ার ভিত্তি গড়ে দেয়। পরবর্তী জুটিও দায়িত্বশীল ব্যাটিং উপহার দিলে শেষ পর্যন্ত ম্যাচ সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ওপেনার কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভারের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। দুজনই অর্ধশতক করেন এবং সমান ৫১ রান করে আউট হন।

মাঝের ওভারে কিছুটা ধীর হয়ে পড়ে কিউইদের রান তোলার গতি। শেষদিকে অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসনের ব্যাটে দলটি ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের বোলিংয়ে রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল, নেন দুটি উইকেট। এছাড়া অন্য বোলাররাও গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখেন।

এএডি/


  বিষয়:   রেকর্ড  কিউই  বাংলাদেশ  জয়  নিউজিল্যান্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: