এখন রাশিয়ার সমর্থন চাইছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান এখন রাশিয়ার সমর্থন চাইছে, কারণ দুই দেশের মধ্যে অনেকদিন ধরেই সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে।তেহরান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ফোয়াদ ইজাদি

2026-04-27T18:12:15+00:00
2026-04-27T18:12:15+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এখন রাশিয়ার সমর্থন চাইছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম 
ইরান ও রাশিয়ার পতাকা। সংগৃহীত ছবি
ইরান এখন রাশিয়ার সমর্থন চাইছে, কারণ দুই দেশের মধ্যে অনেকদিন ধরেই সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ফোয়াদ ইজাদি বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি আজ রাশিয়ায় গেছেন, যেখানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও তার দেখা করার কথা আছে। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

Advertisement
তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো যথেষ্ট শক্তিশালী নয়। তাই এই জায়গায় রাশিয়া থেকে সাহায্য পাওয়ার আশা করছে ইরান। 


তিনি আরও বলেন, রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। কয়েক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে। তাই ইরান চায়, রাজনৈতিক দিক থেকেও রাশিয়া তাদের পাশে থাকুক এবং নিরাপত্তা পরিষদের মতো জায়গায় সহায়তা করুক।

ইজাদি বলেন, ইরান-রাশিয়ার সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, অনেক পুরোনো। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান বুঝতে শুরু করে যে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়াই তাদের বড় সহায় হতে পারে।  


/ইউএমএইচ
  বিষয়:   রাশিয়া  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: