বিএনপি নেতাকে প্রকাশ্যে মারধর ছাত্রদল নেতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বিএনপির এক নেতাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে একই দলের অঙ্গসংগঠন ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও

2026-04-27T22:07:13+00:00
2026-04-27T22:17:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপি নেতাকে প্রকাশ্যে মারধর ছাত্রদল নেতার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০৭ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ১০:১৭ পিএম
আহত বিএনপি নেতা। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে বিএনপির এক নেতাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে একই দলের অঙ্গসংগঠন ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও শৃঙ্খলাভঙ্গের এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি বিরাজ করছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌর শহরের চৌরাস্তা এলাকায় রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য সাইদুর রহমানের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তাকে মারধর করা হয়।

এ ঘটনায় লোহাগাছ গ্রামের শরীফ শেখ ও সালাউদ্দিনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাইদুর রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফ শেখের নেতৃত্বে একদল কর্মী সাইদুর রহমানের ওপর হামলা চালায়। আহত সাইদুর রহমান উপজেলার বিন্দুবাড়ী গ্রামের আব্দুর রশীদের ছেলে।


ভুক্তভোগী জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) বিন্দুবাড়ী এলাকায় একটি ‘কাঁচিটান’ খেলাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। খেলায় দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে অভিযুক্তদের অসদাচরণকে ঘিরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তিনি সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে রোববার চৌরাস্তা এলাকায় একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বলেন, আমাদের একজন নেতাকে মারধর করা হয়েছে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে দেখেছি, সাইদুর রহমানের কোনো দোষ নেই। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। তবে অভিযুক্ত শরীফ শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   বিএনপি নেতা  প্রকাশ্যে মারধর  ছাত্রদল  নেতা  শ্রীপুর  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: