ইরান যুদ্ধ বন্ধে আবারও সিনেটে ভোটাভুটির পথে মার্কিন ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের পরিচালিত যুদ্ধ বা যুদ্ধংদেহী মনোভাব দমনে মার্কিন সিনেটে ষষ্ঠবারের মতো ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ বা যুদ্ধ ক্ষমতা বিষয়ক প্রস্তাব

2026-04-28T09:55:30+00:00
2026-04-28T09:55:30+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ বন্ধে আবারও সিনেটে ভোটাভুটির পথে মার্কিন ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ এএম 
সংগৃহীত ছবি
ইরানে ট্রাম্পের পরিচালিত যুদ্ধ বা যুদ্ধংদেহী মনোভাব দমনে মার্কিন সিনেটে ষষ্ঠবারের মতো ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ বা যুদ্ধ ক্ষমতা বিষয়ক প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। সিনেট মাইনরিটি লিডার চাক শুমার এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, ট্রাম্পের এই ব্যক্তিগত যুদ্ধ সীমিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় চাক শুমার উল্লেখ করেন, একটি অবিবেচনাপ্রসূত এবং অজনপ্রিয় যুদ্ধ ৬০ দিনে গড়ালেও রিপাবলিকানরা ট্রাম্পকে সমর্থন দিয়ে নিজেদের সংকট আরও ঘনীভূত করবে কি-না তা দেখার বিষয়। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে থাকলেও বর্তমানে প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে এ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। 

Advertisement
এর আগে ডেমোক্র্যাটরা সিনেট এবং প্রতিনিধি পরিষদে বারবার ট্রাম্পের এই সামরিক অভিযান বন্ধের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আইন প্রণেতাদের অনুমোদন গ্রহণ করতে হবে। এই সপ্তাহে হতে যাওয়া ষষ্ঠ দফার ভোট ট্রাম্পের যুদ্ধকালীন ক্ষমতার ওপর বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


/কহু
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: