বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

অবৈধ অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটিতে পুনঃপ্রবেশ ঠেকাতে

2026-10-22T10:06:34+00:00
2026-10-22T10:06:34+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
পুনঃপ্রবেশ ঠেকাতে কালো তালিকাভুক্ত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:০৬ এএম 
সংগৃহীত ছবি
অবৈধ অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটিতে পুনঃপ্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো সবাইকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) কেদাহ রাজ্যের বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে থাকা এসব অভিবাসীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকলেও তাঁদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) কেদাহ রাজ্য শাখার তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ১৫৭ জনের মধ্যে ১২৮ জন পুরুষ, ২৬ জন নারী ও তিন শিশু রয়েছে। তাদের মধ্যে চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ সুদান, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

এসব অভিবাসীকে কেদাহ রাজ্যের সিক এলাকার বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়েছিল। মালয়েশিয়ার অভিবাসন আইনে নির্ধারিত সাজা ভোগ শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করেন কেদাহ অভিবাসন বিভাগের ২১ কর্মকর্তা। তাদের নেতৃত্ব দেন বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।


অভিবাসন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসনের বিমানভাড়া বহন করেছেন সংশ্লিষ্ট আটক ব্যক্তিরা, তাদের পরিবারের সদস্যরা এবং নিজ নিজ দেশের দূতাবাস। অর্থাৎ, এ ক্ষেত্রে বিমানভাড়ার ব্যয় মালয়েশিয়া সরকার বহন করেনি।

এদিকে, মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো ব্যক্তিদের দেশটির অভিবাসন বিভাগের ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী তাঁদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কেদাহ অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, নজরদারি, আটক, আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে। মালয়েশিয়ার নিরাপত্তা, জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাংলাদেশি  ১৫৭ অভিবাসী  মালয়েশিয়া  পুনঃপ্রবেশ  কালো তালিকাভুক্ত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: