ইউক্রেনের হয়ে যুদ্ধে নামা মার্কিনিকে মুক্তি দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের পক্ষে লড়াইয়ের অভিযোগে কারাদণ্ড পাওয়া ৭৪ বছর বয়সী মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দিয়েছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে মার্কিন বিশেষ

2026-10-21T23:19:18+00:00
2026-10-21T23:19:18+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেনের হয়ে যুদ্ধে নামা মার্কিনিকে মুক্তি দিলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:১৯ পিএম 
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংগৃহীত ছবি
ইউক্রেনের পক্ষে লড়াইয়ের অভিযোগে কারাদণ্ড পাওয়া ৭৪ বছর বয়সী মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দিয়েছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফরের পর হাবার্ডের মুক্তির খবর এলো। ইউক্রেনে ভাড়াটে যোদ্ধা হিসেবে লড়াইয়ের অভিযোগে তাকে কারাবন্দি করা হয়েছিল। 

হাবার্ডকে পুলকোভো বিমানবন্দরে নেওয়া হয়েছে। বুধবার ভোরে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সাবেক শিক্ষক হাবার্ড নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। তার মুক্তির জন্য কোনো বন্দিবিনিময় বা অন্য কোনো বিনিময়ের প্রয়োজন হয়নি। ২০২৪ সালে হাবার্ডকে প্রায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

হাবার্ডের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর সময় তিনি ইউক্রেনের ইজিয়ুম শহরের একটি প্রতিরক্ষা ইউনিটে কাজ করছিলেন। ওই সময় রুশ সেনারা তাকে বন্দি করে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে হাবার্ডের মুক্তির খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, গত সপ্তাহে তিনি নিজেই হাবার্ডকে মুক্তি দেওয়ার জন্য পুতিনকে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।

এর আগে রাশিয়ার হাতে আটক আরও কয়েকজন মার্কিন নাগরিককে বন্দিবিনিময়ের মাধ্যমে মুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে মিশিগানের শিক্ষক হাবার্ডকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছে বলে অভিযোগ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার তার মুক্তি আসন্ন বলে ইঙ্গিত দিয়েছিলেন। এর পরই তার মুক্তির খবর আসে।

বিবিসির মার্কিন গণমাধ্যম সহযোগী সিবিএস নিউজ জানিয়েছে, হাবার্ড অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে টেক্সাসে নিয়ে যাওয়ার কথা ছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ হাবার্ডের মুক্তির জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া চলতি মাসের শুরুতে ওয়াশিংটনের সঙ্গে রাশিয়ার ডিজেল আমদানি চুক্তির বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে বৈঠকে পুতিন বলেন, ‘চুক্তির আওতায় প্রথম চালান দুই থেকে তিন দিনের মধ্যে রাশিয়া ছেড়ে যাবে।’ 

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ইউক্রেন  যুদ্ধ  মার্কিন  পুতিন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: