মদিনায় হুতিদের ৫ ড্রোন ধ্বংসের দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট

2026-10-21T23:06:16+00:00
2026-10-21T23:06:16+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মদিনায় হুতিদের ৫ ড্রোন ধ্বংসের দাবি সৌদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:০৬ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি জানান, সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়, পরবর্তী আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, পূর্বাঞ্চল ও মদিনায় এসব ঘটনা ঘটেছে।

পরে পৃথক আরেকটি পোস্টে তুর্কি আল মালকি জানান, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন প্রতিহত করেছেন তারা।

তবে বুধবার সৌদি আরবের পবিত্র শহর মদিনার দিকে কোনো ড্রোন ছোড়ার কথা অস্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান পরিচালনার কথাও অস্বীকার করেছে তারা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর পূর্বাঞ্চল ও মদিনায় ড্রোন ধ্বংসের দাবিও প্রত্যাখ্যান করেছেন হুথিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুথি মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই করছে। গত কয়েক সপ্তাহে এই সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে এটি আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত বৃহৎ তেল কোম্পানি আরামকোতে হামলা চালিয়েছিল হুথিরা। এসব হামলায় সৌদি আরবের বিমান চলাচল ও তেল রপ্তানি বিঘ্নিত হয়েছিল।

মঙ্গলবার ইয়েমেনের সাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭৩ জন নিহত হন। এর পরদিন বুধবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কেন্দ্রস্থল এডেনের বিমানবন্দরে হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে নিমজ্জিত ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা দখল করে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর এক বছর পর সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী ইয়েমেনে হস্তক্ষেপ করলে যুদ্ধ দেশটির সীমান্ত ছাড়িয়ে সৌদি আরবেও ছড়িয়ে পড়ে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মদিনা  হুতি  ড্রোন  ধ্বংস  সৌদি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: