আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে : মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে আবার একইসঙ্গে সামরিক হামলার হুমকি দিয়ে ইরানের কাছ থেকে সংলাপ আশা করতে পারে না বলে জানিয়েছেন

2026-10-21T18:53:42+00:00
2026-10-21T18:53:42+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে : মাসুদ পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে আবার একইসঙ্গে সামরিক হামলার হুমকি দিয়ে ইরানের কাছ থেকে সংলাপ আশা করতে পারে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে হুমকি দেবে, আরেকদিকে আলোচনা চাইবে, তা হবে না। যদি মার্কিনিরা আলোচনা চায় তাহলে আগে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে।  

বুধবার (২১ অক্টোবর) দেশটির রাষ্ট্রয়াত্ত্ব টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আমাদের দেশের অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের গুণ্ডামি এবং আগ্রাসন বন্ধ করতে হবে। আর এরপরই আমরা একসঙ্গে বসতে এবং আলোচনা করতে পারব। 

যুক্তরাষ্ট্র সবদিক দিয়ে অবরোধ আরোপ করে রাখবে এবং একইসঙ্গে তাদের হুমকি দিয়ে আলোচনার দাবি করবে, তা গ্রহণযোগ্য নয়। 

এছাড়া যুক্তরাষ্ট্র আগের চুক্তিতে যেসব কথা দিয়েছিল সেগুলোও ভঙ্গ করেছেন বলে জানান পেজেশকিয়ান।


তিনি বলেন, আমি মনে করি কারও সহজে চুক্তিতে যোগ দেওয়া উচিত নয়। কিন্তু যখন কোনো চুক্তি হয়ে যাবে, তখন এটি শেষ হওয়া পর্যন্ত এতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে— এমনকি যদি এটি পক্ষেও না থাকে। 

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ইরানিদের সঙ্গে মার্কিনিদের ৬০ দিনের একটি যুদ্ধবিরতির চুক্তি হয়। কিন্তু দুই পক্ষই অল্প কয়েকদিনের মধ্যে এটি ভঙ্গ করে। এরপর চুক্তিটি পুরোপুরি ভেস্তে যায়।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   মাসুদ পেজেশকিয়ান  ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: