ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সে সহিংস বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী শনিবার

2026-10-21T11:26:41+00:00
2026-10-21T11:27:31+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:২৬ এএম  আপডেট: ২১.১০.২০২৬ ১১:২৭ এএম
বিক্ষোভে উত্তাল ফ্রান্স। ছবি : সংগৃহীত
ফ্রান্সে সহিংস বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী শনিবার সম্ভাব্য বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশি তৎপরতার পাশাপাশি সেনা মোতায়েনের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় পরিষদে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানান, সহিংসতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ‘সেন্তিনেল’ ইউনিটের সদস্যদের মোতায়েন করা হবে। এতে পুলিশ ও জেন্ডার্মেরির সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন।


এদিকে, শনিবারের বিক্ষোভ কর্মসূচি ঘিরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু।

প্রধানমন্ত্রীর অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার বিশৃঙ্খলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভকে কাজে লাগিয়ে কট্টর বামপন্থি গোষ্ঠীগুলো সহিংসতা উসকে দিয়েছে। এসব গোষ্ঠীকে প্রেসিডেন্টের কার্যালয় ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে মিছিল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

সময়ের আলো/মহু
  বিষয়:   ফ্রান্স  বিক্ষোভ  সেনা মোতায়েন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: