প্যারিস শিগগিরই মুসলিম শহরে পরিণত হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউরোপের দেশগুলোকে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার

2026-10-20T22:42:10+00:00
2026-10-20T22:42:10+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
প্যারিস শিগগিরই মুসলিম শহরে পরিণত হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৪২ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউরোপের দেশগুলোকে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, অভিবাসন নিয়ন্ত্রণ করা না হলে প্যারিস শিগগিরই একটি মুসলিম শহরে পরিণত হবে। 

মার্কিন সময় সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ফ্রান্সে চলমান পরিস্থিতির সঙ্গে অভিবাসনের সরাসরি সম্পর্ক রয়েছে। তার ভাষায়, এটি অভিবাসনসংক্রান্ত সমস্যা। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সীমান্ত বন্ধ করার পরামর্শ দিয়েছেন বলেও জানান। 
 
ম্যাক্রোঁর সঙ্গে নিজের কথোপকথনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, অনেক আগেই তিনি ফরাসি প্রেসিডেন্টকে সতর্ক করেছিলেন যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে ফ্রান্সে প্রবেশের সুযোগ দেওয়া দেশটির জন্য বড় ভুল হচ্ছে।

ট্রাম্প বলেন, ‘আপনারা বিশ্বের সবাইকে ভেতরে আসতে দিচ্ছেন। পুরো পৃথিবীই যেন ভেতরে চলে আসছে।’

তিনি আরও সতর্ক করে বলেন, ইউরোপের দেশগুলো সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর না করলে এবং অপরাধীদের দেশ থেকে বহিষ্কার না করলে পুরো মহাদেশকে গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।


দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভ, পরে সহিংসতা

সপ্তাহান্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। পরে কয়েকটি স্থানে এসব কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ সহিংসতার ঘটনা হিসেবে এসব পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

অভিবাসন নিয়ন্ত্রণ ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনি প্রচারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল। নির্বাচনি প্রচারের সময় অবৈধ অভিবাসন নিয়ে তাঁর বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে জাতিগত ভীতি উসকে দেওয়া এবং মিথ্যা দাবি করার অভিযোগও উঠেছিল।

ফ্রান্সের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্পের বক্তব্যের মধ্য দিয়ে ইউরোপে অভিবাসন, সীমান্ত নিয়ন্ত্রণ ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিতর্ক নতুন করে সামনে এসেছে।


সময়ের আলো/ইউএমএইচ





  বিষয়:   প্যারিস  মুসলিম  শহর  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: