উটের প্রস্রাব থেকে ক্যানসারের ওষুধ তৈরির খবরটি ভুয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উটের প্রস্রাব থেকে তৈরি উপাদান দিয়ে ক্যানসারের ওষুধ অনুমোদনের খবর নাকচ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। সামাজিক

2026-10-20T22:46:05+00:00
2026-10-20T22:46:05+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
উটের প্রস্রাব থেকে ক্যানসারের ওষুধ তৈরির খবরটি ভুয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ পিএম 
উট। সংগৃহীত ছবি
উটের প্রস্রাব থেকে তৈরি উপাদান দিয়ে ক্যানসারের ওষুধ অনুমোদনের খবর নাকচ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সংস্থাটি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এসএফডিএ জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের ওষুধ হিসেবে অনুমোদন পায়নি। এটি কেবল একটি খাদ্যসম্পূরক বা ডায়েট সাপ্লিমেন্ট হিসেবে নিবন্ধিত হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পণ্যটিতে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণ রয়েছে। শরীরের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করাই এর উদ্দেশ্য।


এসএফডিএ স্পষ্টভাবে জানিয়েছে, পণ্যটির অনুমোদিত ব্যবহার পুষ্টির ঘাটতি পূরণে খাদ্যসম্পূরক হিসেবে সীমাবদ্ধ। ক্যানসারসহ কোনো রোগের চিকিৎসায় এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি। এ ছাড়া ক্যানসারের চিকিৎসায় কার্যকারিতা রয়েছে—এমন কোনো স্বীকৃত চিকিৎসাগত দাবিও পণ্যটির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পণ্যটিকে ক্যানসারের চিকিৎসার ওষুধ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়।

সময়ের আলো/ইউএমএইচ






  বিষয়:   উটের প্রস্রাব  ক্যানসার  ওষুধ  ভুয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: