দুর্নীতির অভিযোগ তোলায় প্রমাণ চাইলেন নাহিদ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ তোলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নিজের দুর্নীতির

2026-04-28T23:39:11+00:00
2026-04-28T23:39:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
দুর্নীতির অভিযোগ তোলায় প্রমাণ চাইলেন নাহিদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৯ পিএম 
বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ তোলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নিজের দুর্নীতির প্রমাণ চেয়েছেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে সংসদে তিনি এ দাবি জানান। 

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমরা এটাও দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে ৫ই আগস্ট পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। 

এর জবাবে সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য উনার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ এবং এই সময় এই জায়গায় তো অন্তর্বর্তী সরকারের আমি ছিলাম। কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলাম। আরও দুই-একজন ছিলেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো আমি তো নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। 


উনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন? আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি বলেও মন্তব্য করেন তিনি।   

আরেকটি বিষয়, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। সবাই নির্বাচিত প্রতিনিধি, হ্যাঁ আমার বয়স ২৮ মন্তব্য করে তিনি বলেন, আজকে আমার জন্মদিন এবং আমি নবীন সদস্য কিন্তু এখানে আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। কারও ছোট ভাই হিসেবে আমি এখানে আসিনি। ফলে সবাই সংসদ সদস্য, সবাই যে সম্মান মর্যাদা প্রত্যাশা করে, সবাই যেটা পায়, আমরাও কিন্তু সে একই জিনিস প্রত্যাশা করি। 


/ইউএমএইচ 


  বিষয়:   নাহিদ ইসলাম  দুর্নীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: