ইরানের পরমাণু অস্ত্র ইস্যুতে ট্রাম্পের পাশে রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে বিশ্ব রাজনীতি ও ইরান সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-04-29T10:11:25+00:00
2026-04-29T10:26:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পরমাণু অস্ত্র ইস্যুতে ট্রাম্পের পাশে রাজা চার্লস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:১১ এএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ১০:২৬ এএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে বিশ্ব রাজনীতি ও ইরান সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরত ব্রিটিশ রাজা চার্লসের উপস্থিতিতে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন।

নৈশভোজের নির্ধারিত বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, তার প্রশাসন বর্তমানে মধ্যপ্রাচ্যে কিছু কাজ করছে এবং পরিস্থিতি বেশ ভালোভাবেই এগোচ্ছে। তিনি দাবি করেন, সামরিকভাবে তারা নির্দিষ্ট ওই প্রতিপক্ষকে পরাজিত করেছেন। এরপরই রাজা চার্লসের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, চার্লস এ বিষয়ে আমার চেয়েও বেশি একমত যে, আমরা কখনোই ওই প্রতিপক্ষকে পরমাণু অস্ত্র হাতে পেতে দেব না।

যদিও ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে প্রথাগতভাবে রাজনৈতিক বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করা হয় না, তবে ট্রাম্পের এই প্রকাশ্য দাবি কূটনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ইরান নীতি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনার প্রেক্ষাপটে রাজার এই সফরের গুরুত্ব ছিল অনেক। তবে রাজা চার্লস তার বক্তব্যে সরাসরি যুদ্ধের কথা উল্লেখ না করে, দুই দেশের ঐতিহাসিক 'বিশেষ সম্পর্ক' এবং বৈশ্বিক নিরাপত্তায় ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রাজা চার্লস ও রানি কামিলা চার দিনের সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন। ট্রাম্পের এই মন্তব্যের পর লন্ডনের ডাউনিং স্ট্রিট বা বাকিংহাম প্যালেস থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

/কহু


  বিষয়:   যুক্তরাজ্য  ইরান  যুক্তরাষ্ট্র. পরমাণু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: