সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বিরূপ আবহাওয়ার কারণে দেশের সমুদ্রপথে সতর্কতা জারি রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনো সব সমুদ্র বন্দরে ৩

2026-04-29T11:52:56+00:00
2026-04-29T11:52:56+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫২ এএম 
প্রতীকী ছবি
উত্তর বঙ্গোপসাগর এলাকায় বিরূপ আবহাওয়ার কারণে দেশের সমুদ্রপথে সতর্কতা জারি রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনো সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সাগরে বায়ুচাপের পার্থক্য এখনও স্বাভাবিক হয়নি। এর ফলে সাগর উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম সমুদ্র বন্দর, কক্সবাজার সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র বন্দর-কে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন

সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে, যাতে ঝুঁকি এড়ানো যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি এর আগের দিনও একই ধরনের সতর্ক সংকেত জারি করা হয়েছিল। অর্থাৎ সাগরের বর্তমান অবস্থা এখনো স্থিতিশীল নয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

এএডি/
  বিষয়:   সমুদ্র  বন্দর  সতর্ক  সংকেত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: