টানা বৃষ্টিতে দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী ও অতিভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চারটি নদীর পানি বিপৎসীমার ওপরে

2026-04-29T12:22:31+00:00
2026-04-29T12:22:31+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
টানা বৃষ্টিতে দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:২২ পিএম 
দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে। ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী ও অতিভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চারটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নতুন করে নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের একাধিক নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে সবচেয়ে উদ্বেগের মধ্যে রয়েছে নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদী, যেখানে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদীতে পানি ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীতে ২ সেন্টিমিটার ওপরে রয়েছে।
আরও পড়ুন

এছাড়া মৌলভীবাজার জেলার মনু নদীতেও পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপরে উঠেছে, যা স্থানীয়ভাবে উদ্বেগ বাড়িয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এসব নদীর পানি আরও বাড়তে থাকলে আশপাশের নিচু ও উপকূলীয় এলাকায় দ্রুত বন্যার পানি প্রবেশ করতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বৃষ্টির আগেই এমন পানি বৃদ্ধি অস্বাভাবিক চাপ তৈরি করছে নদী ব্যবস্থার ওপর। এর ফলে আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও পর্যবেক্ষণে রাখতে হবে।

এএডি/
  বিষয়:   দেশ  নদী  পানি  বৃষ্টি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: