দেশের সব অংশেই মৌলিক সুবিধা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে সমানভাবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সুযোগ-সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে,

2026-04-29T13:52:17+00:00
2026-04-29T13:52:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
দেশের সব অংশেই মৌলিক সুবিধা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:৫২ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে সমানভাবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সুযোগ-সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, রাজধানী ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমাতে হলে দেশের সব অঞ্চলে ধাপে ধাপে উন্নয়ন বিস্তৃত করতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম রাজধানী ঢাকাকে আরও বাসযোগ্য করার পাশাপাশি জনসংখ্যার চাপ কমাতে বিকেন্দ্রীকরণের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী কেন্দ্রিক সুযোগ-সুবিধার প্রবণতা দীর্ঘদিনের। চাকরি, চিকিৎসা, শিক্ষা- সব ক্ষেত্রেই রাজধানী কেন্দ্রিকতার কারণে মানুষের ঢাকামুখী প্রবণতা তৈরি হয়েছে। এটি একদিনে হয়নি বরং দীর্ঘ সময় ধরে গড়ে উঠেছে।
আরও পড়ুন

তিনি আরও বলেন, দেশের অন্যান্য অঞ্চলে একই মানের সুযোগ-সুবিধা গড়ে তুলতে না পারার কারণেই মানুষ রাজধানীতে আসতে বাধ্য হয়। এই বাস্তবতা পরিবর্তনের জন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।

প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পায়ন বিস্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজও ধাপে ধাপে এগিয়ে চলছে।

তার ভাষায়, যদি দেশের সব অঞ্চলে সমান সুযোগ তৈরি করা যায়, তাহলে রাজধানীমুখী চাপ স্বাভাবিকভাবেই কমে আসবে। এতে ঢাকার জনসংখ্যা ও যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সরকারের লক্ষ্য হলো বিকেন্দ্রীকরণের মাধ্যমে শুধু রাজধানী নয়, সমগ্র দেশকে সমানভাবে উন্নয়নের আওতায় আনা- এমনটাই জানান তিনি।

এএডি/
  বিষয়:   দেশ  মৌলিক  সুবিধা  প্রধানমন্ত্রী  পরিকল্পনা  ঢাকা  তারেক রহমান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: