উখিয়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।মঙ্গলবার

2026-04-29T20:56:47+00:00
2026-04-29T20:56:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
উখিয়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৫৬ পিএম 
১ লাখ পিস ইয়াবা উদ্ধার। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের কাটাখাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর দিকে এবং বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।

প্রায় সন্ধ্যা ৬টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে ভারী বৃষ্টির মধ্যে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০টি কাটের মধ্যে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘ তল্লাশি সত্ত্বেও ঘটনাস্থল থেকে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোরভাবে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


  বিষয়:   কক্সবাজার  উখিয়া  বিজিবি  মাদকবিরোধী  অভিযান  ইয়াবা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: