যুক্তরাষ্ট্র থেকে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে মাত্র একদিনে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে ইসরায়েল। বুধবার (৩০ এপ্রিল) এসব সরঞ্জাম দেশটিতে পৌঁছায় বলে

2026-04-30T21:24:11+00:00
2026-04-30T21:24:11+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র থেকে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:২৪ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র থেকে মাত্র একদিনে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে ইসরায়েল। বুধবার (৩০ এপ্রিল) এসব সরঞ্জাম দেশটিতে পৌঁছায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, কার্গো জাহাজ ও যুদ্ধবিমানের মাধ্যমে এসব সামরিক সরঞ্জাম আনা হয়েছে। এর মধ্যে রয়েছে হাজার হাজার গোলাবারুদ এবং হালকা সাঁজোয়া ইউটিলিটি যান।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, হাইফা ও আসোদ বন্দরে পৌঁছানো জাহাজগুলোতে কয়েক হাজার গোলাবারুদ, স্থল অস্ত্র, মিলিটারি ট্রাক, হালকা যুদ্ধযানসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ছিল।

এসব অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে ট্রাকের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আমির বারাম বলেন, যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধাস্ত্র আনার প্রক্রিয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে সরঞ্জাম আসবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ১৫ হাজার ৬০০ টন সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছে। এসব সরঞ্জাম পরিবহনে ব্যবহার করা হয়েছে ৪০৩টি বিমান ও ১০টি জাহাজ।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, নতুন অস্ত্র আনার মূল লক্ষ্য হলো সেনাদের কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম নিশ্চিত করা। তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে শত্রুদের বিরুদ্ধে হামলা চালাতে তারা সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখছেন।


  বিষয়:   যুক্তরাষ্ট্র  সামরিক সরঞ্জাম  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: