কারাগারের দেয়ালে যে লেখা দেখে আলোর পথে সিদ্দিক

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ প্রায় এক বছরের কারাবাস শেষে শোবিজে ফিরে এলেও আগের সেই মানুষটি আর নেই- এমনটাই জানালেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তার

2026-05-02T03:31:46+00:00
2026-05-02T03:35:13+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
কারাগারের দেয়ালে যে লেখা দেখে আলোর পথে সিদ্দিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:৩১ এএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৩:৩৫ এএম
অভিনেতা সিদ্দিকুর রহমান। ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রায় এক বছরের কারাবাস শেষে শোবিজে ফিরে এলেও আগের সেই মানুষটি আর নেই- এমনটাই জানালেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তার ভাষায়, কারাগারের সময়টা ছিল না শুধু শাস্তি, বরং আত্মসমালোচনা ও ভেতরের পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

রাজনৈতিক প্রেক্ষাপটে একটি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রায় ১১ মাস বন্দি জীবন কাটান তিনি। গত ১৮ মার্চ মুক্তি পাওয়ার পর সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন এই অভিনেতা।

তিনি জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতারের পর টানা ১০ মাস ২২ দিন কারাগারে ছিলেন। তবে এই সময়টিকে তিনি হতাশার নয়, বরং আত্মশুদ্ধির সুযোগ হিসেবে দেখেছেন। নিয়মিত নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত তার জীবনে নতুন উপলব্ধি এনে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন

কারাগারের একটি দেয়ালে লেখা একটি বাক্য- ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ তার জীবনে গভীর প্রভাব ফেলে। সিদ্দিকের মতে, এই কথাটি শুধু কারা কর্তৃপক্ষের দায়িত্ব নয় বরং তার নিজের জীবনবোধও বদলে দেয়। বন্দিদশার ভেতরেই তিনি নিজের জন্য নতুন এক পথ খুঁজে পান।

অভিনয় থেকে দূরে থাকলেও সৃজনশীলতা থেমে থাকেনি। বরং এই সময়েই তিনি ১৫টি নাটক এবং তিনটি চলচ্চিত্রের গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন ও কারাগারের অভিজ্ঞতা নিয়ে একটি বইও রচনা করেছেন, যা ভবিষ্যতে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

তবে মুক্তির পরও সেই অভিজ্ঞতার ছাপ পুরোপুরি মুছে যায়নি। তিনি স্বীকার করেছেন, এখনো মানসিকভাবে কিছুটা প্রভাব অনুভব করেন। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং কারাগারে লেখা কাজগুলো বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন।

এএডি/


  বিষয়:   কারাগার  দেয়াল  লেখা  আলো  পথ  সিদ্দিক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: