কারাবন্দী সহকর্মীদের জামিন চাইলেন সাংবাদিক নেতারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় কারাবন্দি সাংবাদিকদের জামিন চাইলেন সাংবাদিক নেতারা। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

2026-05-03T17:28:52+00:00
2026-05-03T17:39:38+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
কারাবন্দী সহকর্মীদের জামিন চাইলেন সাংবাদিক নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৫:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় কারাবন্দি সাংবাদিকদের জামিন চাইলেন সাংবাদিক নেতারা। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনো মামলা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে আনা হবে।

রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন হয়।

এতে সাংবাদিক নেতারা গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার সুষ্ঠু বিচার এবং কারাগারে বন্দী সাংবাদিকদের আইনি কার্যক্রম চালু রেখে জামিনের দাবি জানান।

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার সময় সংবাদপত্রের অফিস পোড়ানো হয়। আবার ২০২৫ সালে এসেও সেটা প্রত্যক্ষ করলাম। আমাদের সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এমন কিছু পচন ধরেছে, সেটা থেকে আমাদের গণমাধ্যমও মুক্ত না।

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, আজকে যারা জেলখানায় আছেন, তাদের বিরুদ্ধে হাজারও অভিযোগ থাকতে পারে। কিন্তু খুনের মামলা দেওয়া হলো কেন? আর খুনের মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন? আমরা বলব না যে, মামলা প্রত্যাহার করে মুক্তি দেন। কিন্তু জামিনটা অন্তত দেন।


এ সময় তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের নীতিগতভাবে সহায়তা দিতে আন্তরিক সরকার। গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে একজন বিশেষজ্ঞের নেতৃত্বে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে পরামর্শক কমিটি গঠন এবং সমন্বয় করতে চায় সরকার।

এর আগে সকালে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র‍্যালির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় মন্ত্রী জানান, চিন্তা-চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার।

সময়ের আলো/আআ




  বিষয়:   কারাবন্দী  সহকর্মী  জামিন  সাংবাদিক  মামলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: