মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেললাইনে

2026-10-21T21:40:05+00:00
2026-10-21T21:40:05+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
জাতীয়
মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

রায়হানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আকাশ জানান, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন রায়হান। এ সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পাশে পড়ে যান। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।


আকাশ আরও জানান, রায়হান মহাখালী রেলগেট এলাকার একটি খাবার হোটেলে কাজ করতেন। তিনি ওই এলাকায় একটি মেসে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রায়হানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মহাখালী  ট্রেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: