প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৫৫ পিএম
ছবি : সংগৃহীতজনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। সার্ভিস অপারেশনস ইঞ্জিনিয়ার (ইয়ামাহ সার্ভিস) পদে জনবল নেবে কোম্পানিটি। রোববার (৩ মে) থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন শেষ হবে ১৭ মে। এক নজরে দেখে নিন পুরো বিজ্ঞপ্তি-
প্রতিষ্ঠানের নাম : এসিআই মোটরস লিমিটেড।
চাকরির ধরন : বেসরকারি।
পদসংখ্যা : ১টি।
লোকবল : ছয়জন।
পদের নাম : সার্ভিস অপারেশনস ইঞ্জিনিয়ার।
আবেদনের যোগ্যতা : আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। গাড়ি ও এর যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান এবং মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স ২৪ থেকে ৩২ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
সময়ের আলো/আআ