বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে নিউজনেক্সট সম্পাদক নজরুল ইসলাম মিঠুকে। তিনি চীন যাচ্ছিলেন বলে জানা গেছে।রোববার (৩

2026-05-03T23:09:33+00:00
2026-05-03T23:09:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১১:০৯ পিএম 
নজরুল ইসলাম মিঠু। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে নিউজনেক্সট সম্পাদক নজরুল ইসলাম মিঠুকে। তিনি চীন যাচ্ছিলেন বলে জানা গেছে। 

রোববার (৩ মে) ‘একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে’ তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন নজরুল ইসলাম মিঠু। তিনি বিদেশি গণমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের প্ল্যাটফর্ম ‘ওভারসিস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ওকাব) সভাপতি। 

সাংবাদিক মিঠু জার্মান নিউজ এজেন্সির বাংলাদেশ প্রতিনিধির দায়িত্বেও রয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছিলেন তিনি।

তিনি বলেন, দুপুর ২টার দিকে ফ্লাইট ছিল। বেলা ১২টার দিকে বিমানবন্দরে গেলে ভ্রমণে নিষেধ আছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়ে দেয়। একটি গোয়েন্দা সংস্থার পরামর্শে বিদেশযাত্রা আটকানোর কথা বললেও অভিযোগ পরিষ্কার করেনি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।


এ বিষয়ে সাংবাদিক মিঠু ফেসবুক পোস্টে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাশ নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর সময় এক কর্মকর্তা তাকে ডেকে নেন। পরে তাকে ইমিগ্রেশনে দায়িত্বে থাকা পুলিশ সুপারের কাছে নিয়ে যান। সেখানে তার পরিচয় নেওয়ার পর ওকাবের দায়িত্বে আছে কিনা এবং কোনো মামলা আছে কিনা জানতে চাওয়া হয়।

পরে ওকাবের দায়িত্বে থাকার কথা বলেন সাংবাদিক মিঠু। মামলার ব্যাপারে তিনি বলেন, তার জানামতে মামলা নেই।

মিঠু বলেন, সেখানে থাকা পুলিশ সুপার তাকে বলেছেন, পুলিশের কাছে কোনো অভিযোগ নেই। তবে একটি গোয়েন্দা সংস্থার আপত্তি রয়েছে। পরে ইমিগ্রেশন থেকে পাসপোর্ট ফেরত পেয়ে লাগেজ নিয়ে তিনি ফিরে আসেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিমানবন্দর  সাংবাদিক  নজরুল  ইসলাম  মিঠু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: