‘ওয়েট অ্যান্ড সি, ওয়াচ’, নেতাকর্মীদের উদ্দেশে মমতার বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েও দমে যাননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) দুপুরে

2026-05-04T14:00:09+00:00
2026-05-04T14:03:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘ওয়েট অ্যান্ড সি, ওয়াচ’, নেতাকর্মীদের উদ্দেশে মমতার বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:০০ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ২:০৩ পিএম
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েও দমে যাননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) দুপুরে এক ‘জরুরি বার্তায়’ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, ওয়েট অ্যান্ড সি, ওয়াচ (অপেক্ষা করুন এবং দেখুন)। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।

বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই বার্তা দেন তৃণমূল নেত্রী। যখন গণনা কেন্দ্রে কেন্দ্রে গেরুয়া শিবিরের জয়জয়কার এবং তৃণমূল শিবিরে পরাজয়ের গ্লানি স্পষ্ট হয়ে উঠছে, ঠিক তখনই কর্মীদের মনোবল চাঙা করতে ময়দানে নামলেন তিনি। 

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী (বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টা), ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ১৯৩টি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে। অন্যদিকে, গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মাত্র ৯৬টি আসনে এগিয়ে আছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে মমতার এই ‘ধৈর্য ধরার’ আহ্বান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভোট গণনা অনুযায়ী তৃণমূলের ক্ষমতাচ্যুতি প্রায় নিশ্চিত হলেও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তে রাজি নন। তার এই ‘বাঘের বাচ্চার মতো লড়াই’ করার ঘোষণা ইঙ্গিত দিচ্ছে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল পরবর্তী সময়েও বাংলার রাজনীতিতে উত্তাপ বজায় থাকবে। পরাজয়ের এই ক্রান্তিলগ্নে মমতা তার কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিলেও ভেতরে ভেতরে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন কি-না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।


/কহু


  বিষয়:   মমতা  বিজেপি  পশ্চিমবঙ্গ  কংগ্রেস  নেতা  রাহুল  গান্ধী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: