সাবেক মন্ত্রী মায়ার আয়কর নথি জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

অর্থপাচারের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে

2026-05-04T17:04:57+00:00
2026-05-04T17:04:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক মন্ত্রী মায়ার আয়কর নথি জব্দের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:০৪ পিএম 
সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি : সংগৃহীত
অর্থপাচারের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৪ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত সময়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় ১ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

একই সঙ্গে তার নিজ নামে ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৫১০ কোটি ৩৭ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে অভিযোগে বলা হয়।

দুদক আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি নিয়মিত আয়কর দাতা হওয়ায় তার প্রকৃত আর্থিক লেনদেন ও সম্পদের উৎস অনুসন্ধানে আয়কর নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামীয় সব আয়কর রেকর্ড জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এএডি/


  বিষয়:   সাবেক  মন্ত্রী  মায়া চৌধুরী  আয়কর  নথি  জব্দ  আদেশ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: