নৌবাহিনীর অভিযানে টেকনাফে প্রায় ৩০ কোটি টাকার মাদক উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজারের টেকনাফে বিশেষ এক অভিযান পরিচালনা করেছেন। অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা

2026-05-04T23:31:41+00:00
2026-05-04T23:31:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নৌবাহিনীর অভিযানে টেকনাফে প্রায় ৩০ কোটি টাকার মাদক উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:৩১ পিএম 
নৌবাহিনী অভিযানে ৩০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজারের টেকনাফে বিশেষ এক অভিযান পরিচালনা করেছেন। অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়। 

সোমবার (৪ মে) ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি ইটভাটায় এই অভিযান চালানো হয়। 

নৌবাহিনী সূত্রে জানা গেছে, তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
এ সময় সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিনে পৃথক অভিযানে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে নুর কবির নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

/এসএসে



  বিষয়:   টেকনাফ  নৌবাহিনী  টাকা  মাদক  অস্ত্র 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: