আদমদীঘিতে প্রভাবশালীদের বিরুদ্ধে বৃদ্ধের গাছ কেটে নেওয়ার অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘিতে এক অসহায় বৃদ্ধের রোপণ করা প্রায় ১৯টি ইউক্যালিপটাস গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি

2026-05-05T20:34:49+00:00
2026-05-05T20:34:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আদমদীঘিতে প্রভাবশালীদের বিরুদ্ধে বৃদ্ধের গাছ কেটে নেওয়ার অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩৪ পিএম 
গাছ কেটে নেওয়ার পরে খালি জায়গা পড়ে আছে। আছি : সময়ের আলো
বগুড়ার আদমদীঘিতে এক অসহায় বৃদ্ধের রোপণ করা প্রায় ১৯টি ইউক্যালিপটাস গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ৮৪ বছর বয়সী মজিবর রহমানের দাবি, কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধ মজিবর রহমান গত ১১ মার্চ ধর্মীয় ইবাদতের জন্য ১০ দিনের জন্য মসজিদে এত্তেকাফে যান। তার অনুপস্থিতির সুযোগে স্থানীয় আবুজার গাফ্ফারী নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল লোক মজিবর রহমানের ভোগদখলীয় জায়গা থেকে ১৯টি বড় ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায়। স্থানীয়দের মতে, গত তিন যুগ ধরে জায়গাটি মজিবর রহমানের দখলে রয়েছে এবং গাছগুলোও তার নিজের হাতে লাগানো।


গাছ চুরির ঘটনায় ওই বৃদ্ধ প্রথমে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে বিচার চাইলেও কোনো সুরাহা পাননি। পরবর্তীতে তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান এ বিষয়ে বিবাদীদের একাধিকবার নোটিশ দিলেও অভিযুক্তরা তা অমান্য করে উপস্থিত হননি। অবশেষে কোনো উপায় না পেয়ে গত রবিবার সন্ধ্যায় মজিবর রহমান বাদী হয়ে আবুজার গাফ্ফারীসহ পাঁচজনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুজার গাফ্ফারী দাবি করেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন। যে জায়গা থেকে গাছ কাটা হয়েছে, ওই জায়গাটির মালিক আমি নিজেই।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগটি হাতে পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক অসহায় প্রবীণ ব্যক্তির গাছ এভাবে কেটে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   আদমদীঘি  প্রভাবশালী  বৃদ্ধ  গাছ  আদমদীঘি  বগুড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: