মেহেরপুরে পরকীয়ার জেরে খালাতো ভাইকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে গোলাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫

2026-05-06T04:43:29+00:00
2026-05-06T04:43:29+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেহেরপুরে পরকীয়ার জেরে খালাতো ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৪৩ এএম 
পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে গোলাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা। ছবি : সংগৃহীত
মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে গোলাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে গোলাম হোসেন ইজিবাইক নিয়ে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বন্যা নামের এক নারীর বাড়ির প্রাচীর ও গেটে ধাক্কা দেন। এতে ক্ষয়ক্ষতি হলে তিনি নিজ খরচে প্রাচীর মেরামত করে দেন। 

তবে পরদিন বন্যা নতুন করে গেট নির্মাণের দাবি তুলে তার পথরোধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে বিষয়টি বন্যার সঙ্গে সম্পর্ক থাকা গোলামের খালাতো ভাই কালুর কাছে পৌঁছায়। স্থানীয়দের দাবি, বন্যার স্বামী রাজু বাইরে থাকার সুযোগে কালু ও বন্যার মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল।

নিহতের স্ত্রী আলেয়া খাতুনের অভিযোগ, ঘটনার দিন বিকেলে পূর্বপরিকল্পিতভাবে কালু দেশীয় অস্ত্র নিয়ে গোলাম হোসেনের ওপর হামলা চালান। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত কালু ও বন্যা পলাতক রয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এসএকে
  বিষয়:   মেহেরপুর  পরকীয়া  হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: