৫০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৫

2026-05-06T05:52:54+00:00
2026-05-06T05:52:54+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
৫০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৫২ এএম 
৫০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। 

আশিকুল ইসলাম (৩০) নামের ওই পুলিশ সদস্য খুলনা জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ইয়াবাগুলো কক্সবাজার থেকে খুলনা জেলায় নিয়ে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান বলেন,  বাসে তল্লাশির সময় আশিকের কাছে থাকা ব্যাগে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা। তাৎক্ষনিক তাকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/এসএকে

  বিষয়:   হাজার  ইয়াবা  পুলিশ  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: