পুলিশের পিকআপ ভ্যান খাদে, আসামিসহ আহত ৫

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৯

2026-10-09T23:22:45+00:00
2026-10-09T23:22:45+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুলিশের পিকআপ ভ্যান খাদে, আসামিসহ আহত ৫
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:২২ পিএম 
পুলিশের পিকআপ ভ্যান খাদে। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে জেলার বিজয়নগর উপজেলার মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

দুর্ঘটনায় আহতরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানটির চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন মাদক মামলায় রিমান্ডের আসামি মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়। 

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুজন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথে মণিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতরা চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পুলিশ  পিকআপ ভ্যান  খাদ  আসামি  আহত  পুলিশের পিকআপ ভ্যান খাদে  সময়ের আলো  বিজয়নগর  ব্রাহ্মণবাড়িয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: