আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

সাভারের আশুলিয়া তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় তুলার গোডাউনের আগুনের

2026-10-09T23:33:08+00:00
2026-10-09T23:55:16+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ১১:৫৫ পিএম
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন। ছবি : সময়ের আলো
সাভারের আশুলিয়া তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় তুলার গোডাউনের আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। 

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে বলে জানান তিনি। 

আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন এই জুট গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। স্থানীয় লোকজনও নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   আশুলিয়া  তুলার গোডাউন  আগুন  সময়ের আলো  আশুলিয়ায় আগুন  তুলার গোডাউনে আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: