সিলেট-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

সারাদেশ

সিলেটের ওসমানীনগরে আজ তিন গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের

2026-10-09T22:20:13+00:00
2026-10-09T22:20:13+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেট-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:২০ পিএম 
গ্রাফিক সময়ের আলো
সিলেটের ওসমানীনগরে আজ তিন গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিলেটগামী একটি  মাইক্রোবাসের এবং শেরপুরগামী সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই মারা যান। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে খায়রুল ইসলাম (৪৭) নামের আরেকজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরআগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িই জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সিলেট  ঢাকা  মহাসড়ক  ত্রিমুখী সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: