সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা আর নেই।
বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৪৪ সালে গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পেশাগত জীবনে একজন শিক্ষক হিসেবে তিনি এলাকায় সুনাম অর্জন করেছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আরও পড়ুন
আজ বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এএডি/