সরকারি ভাতাভোগীদের তালিকা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে ভাতাভোগীদের তালিকা নতুন করে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান তালিকা হালনাগাদ করে

2026-05-06T14:30:46+00:00
2026-05-06T14:30:46+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়
সরকারি ভাতাভোগীদের তালিকা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৩০ পিএম 
সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। ছবি : সংগৃহীত
সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে ভাতাভোগীদের তালিকা নতুন করে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান তালিকা হালনাগাদ করে প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করতে একটি বিশেষ কমিটি গঠনের কথা জানিয়েছে সরকার।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের সমাপনী দিনে এ বিষয়ে কথা বলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি জানান, ভাতার আওতায় শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই থাকবেন- এটি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
আরও পড়ুন

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীকে সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে অর্থনীতির মূল ধারায় যুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম জেলা পর্যায়ের ক্রীড়া অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি জানান, স্থানীয় পর্যায়ে আয়োজিত মেলার জন্য কোনো খেলার মাঠ ব্যবহার করতে দেওয়া হবে না। পাশাপাশি জেলার স্টেডিয়ামগুলো সংস্কার করে সেগুলোকে পুনরায় সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে।

এএডি/
  বিষয়:   সরকারি  ভাতা  তালিকা  প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: