১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করছে নর্দান

2026-05-07T07:45:52+00:00
2026-05-07T07:45:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৪৫ এএম   (ভিজিট : ১২২)
সংগৃহীত ছবি
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কাজের অংশ হিসেবে আগামী ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন দিনে নির্ধারিত এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের পাশে ঝুঁকিপূর্ণ গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কাজ করা হবে। এজন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
আরও পড়ুন

নেসকো জানিয়েছে, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো ঈদের সময় যেন বিদ্যুৎ বিভ্রাট কম হয় এবং গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পান।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না-
১০ মে : দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া ও আশপাশের এলাকা।
১১ মে : জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।
১২ মে : কাটাখালি বাজার, সুগারমিল, হরিয়ান বাজার, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা ও বাইপাস এলাকা।
১৩ মে : গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, মোল্লাপাড়া ঈদগাহ ও পানিশোধনাগার এলাকা।
১৪ মে : কড়াইতলা মোড়, দয়ারপাক মোড়, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।
১৬ মে : হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।
১৭ মে : বাংলা ট্রাক, পাহারপুর ও কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া।
১৮ মে : কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, সমসাদিপুর, মিরকামারী ও পাক ইসলামপুর।
১৯ মে : কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকা।
২০ মে : কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকা।
২১ মে : কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া।
২৩ মে : মাসকাটাদিঘী, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকা।
২৪ মে : পদ্মা আবাসিক এলাকার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিদ্যুৎবিহীন সময় পার করার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

এএডি/


  বিষয়:   বিদ্যুৎ  এলাকায়  ঈদ  লাইন  গাছ  কাটা  রাজশাহী  লোডশেডিং 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: