পেশাগত স্বীকৃতির দাবিতে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন শত শত ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ।বৃহস্পতিবার (৭ মে) সকালে কেন্দ্রীয় শহীদ

2026-05-07T14:00:32+00:00
2026-05-07T14:00:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
পেশাগত স্বীকৃতির দাবিতে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:০০ পিএম 
ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের মানববন্ধন। ছবি : সংগৃহীত
পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন শত শত ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’ স্লোগানে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা দাবি করেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা তাদের পেশাগত সম্মানকে ক্ষতিগ্রস্ত করছে।

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত দালালবিরোধী অভিযানে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ তৈরি হয় এ পেশাজীবীদের মধ্যে। যদিও পরে যাচাই-বাছাই শেষে আদালত তাদের ছেড়ে দেন।
আরও পড়ুন

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য ও ব্যবহারবিধি পৌঁছে দেওয়াই তাদের মূল কাজ। হাসপাতালের কোনো ধরনের অনিয়ম বা দালালচক্রের সঙ্গে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ফার্মাসিউটিক্যাল খাতের কর্মীদের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। এ কারণে নিরাপদ কর্মপরিবেশ ও চাকরির নিশ্চয়তা নিয়ে তারা উদ্বিগ্ন।

সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, চিকিৎসা প্রতিনিধিরা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাদের পেশাকে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।

বক্তারা হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজের ক্ষেত্রে বাধা দূর করার পাশাপাশি কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এএডি/


  বিষয়:   পেশাগত  স্বীকৃতি  দাবি  ফার্মাসিউটিক্যাল  প্রতিনিধি  মানববন্ধন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: