নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে লিগ্যাল নোটিশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বাংলাদেশ ব্যাংকের ছাপানো নতুন নোট অবৈধভাবে কালোবাজারে বিক্রি বন্ধের দাবিতে গভর্নরের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ

2026-05-07T17:35:18+00:00
2026-05-07T17:35:18+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আইন-আদালত
নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে লিগ্যাল নোটিশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৩৫ পিএম 
নতুন নোট অবৈধভাবে কালোবাজারে বিক্রি বন্ধের দাবি। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের ছাপানো নতুন নোট অবৈধভাবে কালোবাজারে বিক্রি বন্ধের দাবিতে গভর্নরের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (৭ মে) ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওই আইনজীবী।

নোটিশে বলা হয়, ঈদ ও বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষ নতুন নোট সংগ্রহ করতে ব্যাংকে গেলেও অধিকাংশ ক্ষেত্রে তারা নতুন নোট পান না। অথচ কালোবাজারিরা রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অতিরিক্ত মূল্যে নতুন নোট বিক্রি করছে।

এতে আরও বলা হয়, একশ্রেণির ব্যাংক কর্মকর্তার সহায়তায় দালালচক্রের কাছে অবৈধভাবে নতুন নোট সরবরাহ করা হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের বঞ্চিত করছে।

লিগ্যাল নোটিশে ১৫ দিনের মধ্যে নতুন নোটের কালোবাজারি ও অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আরবিএন
  বিষয়:   ঢাকা জজ কোর্ট  আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন  বাংলাদেশ ব্যাংক  গভর্নর 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: