দালাল ও নার্স সিন্ডিকেটের অভিযোগে হাসপাতালে এমপির অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র, নার্স সিন্ডিকেট এবং ডেলিভারি রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগ সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর হঠাৎ

2026-05-07T20:41:57+00:00
2026-05-07T20:41:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দালাল ও নার্স সিন্ডিকেটের অভিযোগে হাসপাতালে এমপির অভিযান
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৪১ পিএম 
হাসপাতাল পরিদর্শনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র, নার্স সিন্ডিকেট এবং ডেলিভারি রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগ সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে আসেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

বৃহস্পতিবার ( ৭ মে ) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় হাসপাতালের বিভিন্ন অসঙ্গতি ও অব্যবস্থাপনা তার নজরে আসে। 

তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। কয়েকজন রোগী ও স্বজন চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য এনামুল হক বলেন, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নার্স সিন্ডিকেট, দালালচক্র এবং দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিয়মের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা। সেখানে রোগীদের হয়রানি কিংবা প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য করার মতো অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সংবাদ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুইটি তদন্ত টিম গঠন করা হয়েছে। একটি টিম ডেলিভারি রোগীদের প্রাইভেট ক্লিনিকে রেফার এবং কথিত নার্স সিন্ডিকেটের অভিযোগ খতিয়ে দেখবে। অন্য টিম হাসপাতালের সামগ্রিক অব্যবস্থাপনা, দালালচক্রের তৎপরতা এবং সেবার মান পর্যবেক্ষণ করবে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র বলেন, তদন্ত টিম ইতোমধ্যে বিভিন্ন নথিপত্র সংগ্রহ শুরু করেছে এবং সংশ্লিষ্টদের বক্তব্য নিচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি একটি জাতীয় দৈনিক সময়ের আলো সহ আরো কয়েকটি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন নার্স ও মিডওয়াইফের বিরুদ্ধে ডেলিভারি রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানো, অর্থ আদায় এবং কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

/এসএকে


  বিষয়:   দালাল  সিন্ডিকেট  অভিযোগ  হাসপাতাল  এমপি  অভিযান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: