ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব। এ সময় তাদের কাছ

2026-05-08T16:07:56+00:00
2026-05-08T16:07:56+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:০৭ পিএম 
ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক। ছবি : সময়ের আলো
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবা পাউডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী-নোয়াখালী সড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় মহাসড়কসংলগ্ন ফুটপাত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ এবং তার স্ত্রী বেবি আক্তার।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের যৌথ দল সেনবাগের সেবারহাট পূর্ব বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল হামিদ ও বেবি আক্তারকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা ছোট শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করতেন। এর আগেও তারা কয়েকটি চালান সেনবাগে পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ আরও জানান, এ ঘটনায় ডিএনসি নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন। আটক দুজনকে সেনবাগ থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

/এসএকে
  বিষয়:   ইয়াবা  স্বামী-স্ত্রী  আটক  নোয়াখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: