হাটহাজারীতে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে তাসরিন আকতার (২৫) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) বেলা তিনটার

2026-05-08T20:58:04+00:00
2026-05-08T20:58:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৫৮ পিএম 
তাসরিন আকতার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের হাটহাজারীতে তাসরিন আকতার (২৫) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসরিন উত্তর মাদার্শা ইউনিয়নের শাহাদাত হোসেনের স্ত্রী। পারিবারিক কলহের অভিযোগের জেরে শুক্রবার দুপুরে স্বামীর বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়েই তাসরিন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করছে।


হাটহাজারী মডেল থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এসএকে


  বিষয়:   হাটহাজারী  অন্তঃসত্ত্বা  গৃহবধূ  মরদেহ  উদ্ধার  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: