হাকিমপুরে অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে বিভিন্ন মামলা ও সাজাপ্রাপ্ত মোট সাতজন

2026-05-08T21:22:40+00:00
2026-05-08T21:22:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাকিমপুরে অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৭
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:২২ পিএম 
বিভিন্ন মামলা হাকিমপুর থানায় গ্রেফতার সাত। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে বিভিন্ন মামলা ও সাজাপ্রাপ্ত মোট সাতজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। 

শুক্রবার (৮ মে) দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।

পুলিশ জানায়, হাকিমপুর থানার মামলা নং ১০ এর ভিত্তিতে অভিযান চালিয়ে মো. বিদ্যুৎ হোসেন ওরফে গোবড়া (২৪) এবং মো. শাওন ইসলাম (২৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। 

তারা হাকিমপুর উপজেলার নয়া নগর (বালুপাড়া) এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়াও বিভিন্ন মামলায় মো. আইনুল (৩৭), মো. সুজন ওরফে সুমন, মো. সেতু (২৮), মো. হারুনুর রশীদ ওরফে হারুন (৪৩) এবং সাজাপ্রাপ্ত আসামি মো. মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মো. মামুনুর রশিদের বিরুদ্ধে ঢাকা মহানগরের যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-২ এর সিআর নং-৯১৫/১৮ মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন জানান, হাকিমপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। দুপুরের পরে গ্রেফতারকৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হাকিমপুর  ইয়াবা  মামলা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: