নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৮ মে) নোয়াখালী পৌর এলাকা থেকে মিছিলটি

2026-05-08T21:06:47+00:00
2026-05-08T21:06:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:০৬ পিএম 
নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল। ছবি : সময়ের অলো
নোয়াখালী জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৮ মে) নোয়াখালী পৌর এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিষিদ্ধ এই সংগঠনের একদল নেতাকর্মীরা পৌর এলাকার সামনে জড়ো হন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের হাতে ব্যানার দেখা যায়। স্লোগানের মাধ্যমে তারা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তি দাবি করেন, একই সঙ্গে শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।


এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, বহিরাগত লোকজন আকস্মিকভাবে ঝটিকা মিছিল করে। কিছুক্ষণ পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে। মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।  

সময়ের আলো/জোই


  বিষয়:   নোয়াখালী  ছাত্রলীগ  ঝটিকা মিছিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: